বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয়ে পোনামাছ অবমুক্ত

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার(১৯জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা করাহয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ সোহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশরাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মোঃ শাহাব উদ্দিন এমপি।

প্রধান অতিথি ছাড়া অন্যদের মোধ্য বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শরীফ উদ্দিন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, সমবায় অফিসার সফিকুল ইসলাম প্রমুখ।