তাহিরপুর জাতীয় মৎস্য সপ্তাহ২০১৮উৎযাপন আলোচনা ও র‍্যালী

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: মাছ চাষে গড়বো দেশ, বদলে যাবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১৯ জুলাই দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে তাহিরপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু করে উপজেলার ভিবিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় সমবেত হন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্ণেন্দু দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ,তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম,তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন,সিএনআরএস প্রকল্প সমন্বয়কারী ও টাংগুয়ার হাওড় প্রকল্প উন্নয়ন কর্মী ইয়াহিয়া সাজ্জাত প্রমুখ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় মৎস্যজীগন।