প্রধান মন্ত্রীর নির্দেশে মাদকের বিরোদ্ধে যোদ্ধে নেমেছি: বেনজির আহমদ

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুরে মাদক বিরোধী মহাসমাবেশে র‌্যাব মহাপরিচালক-বেনজির আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলাম,সকলের সহযোগীতা পেলে এদেশ থেকে মাদক নির্মূল করেই দিব ইনশা আল্লাহ। এদেশে কোন মাদক ব্যাবসায়ী অথবা মাদক সম্রাটের স্থান হবেনা, মাদক ব্যাবসায়ী আর মাদক সম্রাট অথবা মাদকসেবী সে যতো বড়ই ক্ষমতাশালী হোকনা কেন আমাদের হাত হতে কেউ ছাড় পাবেনা। ইতোমধ্যে সারাদেশে অনেক মাদক ব্যাবসায়ী ক্রসফায়ারে মৃত্যু হয়েছে। বাংলাদেশে যতোবারই জঙ্গী উত্তানের চেষ্টা করেছে আমরা ততোবারই কঠোর হস্তে জঙ্গী দমন করেছি। বৃহস্পতিবার ২৬জুলাই পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।
সুনামগঞ্জ জেলা প্রশাসন, র‌্যাব ৯, সুনামগঞ্জ জেলা পুলিশ, তাহিরপুর উপজেলাবাসীর সহযোগীতায় আয়োজিত তাহিরপুর উপজেলার সীমান্তে লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযোশ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় অনুষ্টিত মাদক বিরোধী মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, র‌্যাব ৯ সিলেট এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুনামগঞ্জ হারুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মো.বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুল এহেসান, র‌্যাব ৯ সুনামগঞ্জ সিপিসি কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অদি দপ্তর সুনামগঞ্জ এর সহকারী পরিচালক ডা. সাজিদুল হাসান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সহ সভাপতি আবুল কাশেম, অর্থ সম্পাদক রজত ভুষন, আরসি সদস্য সজল আহমেদ, বাবুল মিয়া, প্রমুখ এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এ সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজী আবুল হোসেন খান, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক হাজী মোশরফ হোসেন তালুকদার, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা শ্রমিকলীগ আহ্বায়ক সেলিম আহমেদ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, বিশিষ্ট কয়লা আমদানীকারক মুজিবুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন সহ সাংবসদিক ও বিভিন্ন অংগঠনের ব্যাক্তিবর্গ।