গাজীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত ৫

সিলেট নিউজ বিডি ডেস্ক: জেলার টঙ্গী এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ৫ জন পথচারী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাদের মধ্য থেকে ৪ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় পিকআপসহ এর চালককে আটক করা হয়েছে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।