সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজধানীর গুলিস্তানে ‘খাজা বাবা’ পরিবহনের একটি বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে চেক লুঙ্গি, হাফ হাতা শার্ট ও কোমরে লাল গামছা ছিল।
রোববার ১২ আগস্ট বিকেলে গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে ইম্পেরিয়াল হোটেলের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমান।
সুত্র:গো নিউজ২৪
Sylhetnewsbd Online News Paper