তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর সীমান্তে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যাবসায়ীকে ৫০ পিছ ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করেছে। আটককৃত মাদক ব্যাবসায়ী উপজেলার সীমান্তবর্তী লাকমা গ্রামের আব্দুলের ছেলে আক্কাস আলী (২৩)।
স্থানীয় একাদিক সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে দশটার দিকে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এ এস আই ইমাম হোসেন গোপন সংবাদ পেয়ে উনার নেতৃত্বে পুলিশের একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে ট্যাকেরঘাট শহীদ স্মৃতিসৌধ এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা লাকমা গ্রামের চিহ্নত মাদক ব্যবসায়ী ও সেবনকারী দেলোয়ার হোসেন দৌড়ে পালিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, একজন মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Sylhetnewsbd Online News Paper