এবার বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে নিহত ৩

সিলেট নিউজ বিডি ডেস্কঃ রাজশাহী নগরীর নওদাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পার্শ্ববর্তী দোকানে ঢুকে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।

বুধবার ১৫ আগস্ট বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরের শাহমখদুম থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকার টিংকু (৩০), আনিকা (১৩) ও সবুজ (৩৫)।

স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে অ্যারো বেঙ্গল নামে একটি বাস নওয়াদাপাড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার পাশে থাকা একটি মোটরসাকেলকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী জাহাঙ্গীর ট্রেডার্সে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ওই মোটরসাইকেলের দুই আরোহী অপর একজন নিহত হন।

মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।