কানাইঘাটে টিন ও পাকা খুঁটি চুরির অভিযোগে তিনজন কারাগারে

সিলেট নিউজ বিডি ডেস্ক: কানাইঘাট উপজেলার নয়াবাজারে একটি দোকানের টিন ও পাকা খুঁটি চুরির অভিযোগে তিনজনকে কারাগারে পাঠিয়েছেন। ১৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মাহবুবুর রহমান ভুইয়া এই তিন জনকেকারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। এর পূর্বে উপজেলার কান্দলা গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে আজিজুর রহমান রাডার, মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুছ ও আব্দুল হান্নান তাদের নিয়োজিত আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসম্পূর্ণ করে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন শুনণী শেষে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বলে জানিয়েছে আদালত সূত্র।

সূত্র জানায়, কানাইঘাট উপজেলার লক্ষী প্রাসাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ সুলেমানের কয়েকটি দোকান রয়েছে নয়াবাজারে। এসকল দোকান দেখাশোনা করতেন জাহাঙ্গীর আলম বাবলূ। গত ২০ ও ২১ জুলাই বাজারের দোকান থেকে একবান টিন ও কয়েকটি পাকা খুঁটি চুরি করে করার সময় স্থানিয়রা ফজরের নামাজ পড়ে বের হয়ে আজিজ, কুদ্দুছ, হান্নান ও নাজিমকে হাতেনাতে আটক করেন। এ নিয়ে আজির উদ্দিন ও তার লোকেরা বাবলু ও স্থানিয় লোকদের উপর হামলা করে তাদেরকে মারপিট করে আহত করে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাবলু বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। যাহার নং ৮(৮)১৮ ইং। ঐ মামলায় আজির উদ্দিন সহ ৪ জনকে আসামী করা হয়েছিল।