সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের সিংচাপইড় ইউনিয়নে ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ’র খাদ্য সহায়তা প্রদান কর্মসূচীর আওতায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য আসা ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের সিংচাপইড় গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন।
ট্যাগ অফিসার মো. আসিফ হোসাইন -এর উপস্থিতিতে বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য তুরন মিয়া, আজিজুর রহমান শান্ত, মহিম উদ্দিন, করম আলী, মো. মাসুক মিয়া, আঙ্গুর মিয়া, মহিলা সদস্যা হায়াতুন নেছা ও সফিকা বেগম, এলাকার মুরব্বী আ’লীগ নেতা এলখাছুর রহমান, মানিক মিয়া, যুবলীগ নেতা আবদুর রহমান, নুরুল হোসেন ও লুৎফুর রহমান প্রমূখ।
এ ব্যাপারে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন জানান- ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ’র খাদ্য সহায়তা প্রদান কর্মসূচীর আওতায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য সিংচাপইড় ইউনিয়নে ১হাজার ৯২৮টি কার্ডের বিপরীতে ৩৮.৫৬০ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। আজ প্রথম দফায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংচাপইড়, ২নং ওয়ার্ডের চিকনিকান্দি, সিরাজগঞ্জ বাজার, মামদপুর ও ৬নং ওয়ার্ডের বানিকান্দি গ্রামের ৬শ’৫জন উপকার ভোগীকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper