সিলেট নিউজ বিডি,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলায় গোপন বৈঠকে নাশকতা সৃষ্টির পরিকল্পনার প্রতিবাদে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিএনপির প্রতিষ্টা বার্ষিকীরর নামে নাশকতার পরিকল্পনার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
উক্ত নাশকতা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলি মুরতুজা,তাহিপুর উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন পলাশ,উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু মিলন তালুকদার,তাহিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার,প্রমুখ এছারাও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,সহ আওয়ামীলীগের আওয়ামীলীগের বিভিন্ন আওয়ামীসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি যখনি নাশকতা পরিকল্পনা করবে আমরা তা কঠিন হাতে ধমন করব।
অন্যদিকে তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩১ আগস্ট) রাতে উপজেলা বিএনপির সাধারন
সম্পাদক রহুল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাজিদুল হক, সদস্য নবাব আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম সাধারন সম্পাদক এমদাদুল হকসহ। তাদের নাশকতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে আটক করা হয়েছে তাহিরপুর থানা পুলিশ সুত্রে জানা যায়।
Sylhetnewsbd Online News Paper