আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলা বড়দল উত্তর ইউনিয়নে (১৫ সেপ্টেম্বর) শনিবার বিকেলে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের দিঘলপাক গ্রামে,বোড়খাড়া গ্রামে,ভ্রাম্যণ গাও,গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ এই স্লোগান বাস্তবায়নের লক্ষে আমি আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ প্রতিটি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌছে দেব। আলোকিত হবে প্রতিটি এলাকা প্রতিটি গ্রাম প্রতিটি বাড়ি।’
তিনি আরো বলেন,‘জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশর প্রতিটি অঞ্চল উন্নয়নের ছোঁয়া লেগেছে এ দেশ এখন উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে,প্রতিহিংসার রাজনীতি করে না। তিনি উদ্বোধনী অনুষ্ঠনে আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক আলমগির খোকনের সঞ্চালনায়, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী মর্তুজা,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী আলফাজ খন্দকার,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাদাাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর- বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানসান তালুকদার তুষার প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper