ছাতক সংবাদদাতাঃ ছাতকে পুকুরের পানিতে ডুবে তামিম আহমদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে এ ঘটনা ঘটে। তামিম গ্রামের পশ্চিমপাড়ার মো. আলী নুরের পুত্র।
শনিবার সকাল ১০টায় সিংচাপইড় কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে তাকে পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে বাড়ির আঙ্গিনায় খেলাধুলায় মত্ত ছিল তামিম। একসময় বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজা-খুঁজির পর সন্ধ্যার দিকে শিশু তামিমের লাশ পুকুরে ভেসে উঠে।
Sylhetnewsbd Online News Paper