মৌলভীবাজার-১ আসনে দুজনের মনোনয়ন বাতিল

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার ::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রবিবার (২ ডিসেম্বর) মৌলভীবাজার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তোফায়েল ইসলাম যাচাই-বাছাই শেষে-বিএনপির প্রার্থী এবাদুর রহমান চৌধুরী এবং জামায়াত ইসলামী সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী আমিনুল ইসলাম মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হলফনামায় আয়কর রির্টান কপির অনুলিপি জমা না দেওয়ায় কারণে বিএনপি প্রার্থী এবাদুর রহমান চৌধুরী মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে ভোটারের জাল স্বাক্ষর দাখিল করায় জামায়াত ইসলামি সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।