তাহিরপুর থেকে আহম্মদ কবিরঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা) বিএনপির দলীয় মনোনয়ন দৌড়ে সোনার হরিণ পেলেন তিনজন প্রার্থী।
সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন প্রাপ্তি তারা হলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।
সুনামগঞ্জ-১ আসনে আলোচিত তিন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ায় তাদের সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তবে কে সেই ভাগ্যবান সুনামগঞ্জ-১বিএনপি’র একক প্রার্থী হচ্ছেন, তা নিয়ে তৃণমুলের নেতাকর্মী ও সাধারণ জনগণের আলোচনা-সমালোচনার শেষ নেই। আর এই আলোচনা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।
দলীয় মনোনয়ন পাওয়া তিন প্রার্থীরই দাবি,তারাই এককভাবে থাকবে। তবে ১০ ডিসেম্বরেই আসল প্রার্থী কে বুঝা যাবে বলে জানান নেতাকর্মীরা।
Sylhetnewsbd Online News Paper