তাহিরপুর ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্টিত

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে ৭/৮নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২রা,ডিসেম্বর ) দুপুরে বীর মুক্তিযুদ্ধা মালিক উস্তার আখঞ্জির সভাপতিত্বে, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ংং,ওয়ার্ডের সহসভাপতি মনির মিয়ার সঞ্চালনা,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেলে চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম,শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারী বদিউজ্জামাল, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য হাসান আলী,শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ড সভাপতি শামনুর আখঞ্জি,বীর মুক্তিযুদ্ধা আব্দুল খালেক,শ্রীপুর উত্তর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইমানুর মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া,আওয়ামীলীগ নেতা শান্ত মিয়া,শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ৯নংওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ,এছাড়াও শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ছাত্রলীগ যুবলীগসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, কোন অপশক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে উন্নয়ন করেছে তার প্রমাণ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের মাধ্যমে এই উপজেলার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুতসহ সর্বক্ষেত্রেই পাওয়া যায়। এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা বিএনপির সময় হয় নি। আর কিছু লোক আছে যারা চোখে দেখতে পারে না। তারা পাগলের মত বলে কোন উন্নয়ন হয় নি। তারা পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তন হলে উন্নয়ন হবে না।

তাই আগামী নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে যে নৌকা নিয়ে আসবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের বিপ্লব ঘটিয়ে সুনামগঞ্জ ১-আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।