সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর-২ আসনের ইন্দুরকানী উপজেলায় জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে উঠান বৈঠক, পথ সভা, মিছিল ও গণসংযোগ চলছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে ১৪ দলীয় জোটের সমর্থিত আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেলের পক্ষে ইন্দুরকানী বাজারে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ একটি মিছিল বের করে। মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এছাড়া উপজেলার ঘোষেরহাট বাজারে বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। অপর দিকে উপজেলার বালিপাড়ার তালুকদারের হাট, জোমাদ্দার হাটসহ কয়েকটি স্থানে উঠান বৈঠক ও পথ সভা করেছেন আওয়ামী লীগ ও জেপি নেতারা। এসব পথসভা ও উঠান বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন বক্তারা। এসময় তারা উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে বাইসাইকেল মার্কায় ভোট দিয়ে আনোয়ার হোসেন মঞ্জুকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এসকল পথ সভা ও উঠান বৈঠক ও মিছিল গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, সহ সভাপতি মাহমাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাঈদ, উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, সহ সভাপতি শহিদুল ইসলাম দোদুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পান্না, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মহসিন হাওলাদার মধু, উপজেলা মহিলা লীগের সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা মহিলা পার্টি জেপির সাধারণ সম্পাদক সুলতানা রানি, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহামুদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন হাওলাদার, উপজেলা ছাত্র সমাজের ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মুনান সিকদার, রাসেল বয়াতী, সদস্য সচিব আক্তারুজ্জামান, যুগ্ম সদস্য সচিব জসীম মীর, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ স্বপন কুমার রায়, সহ সভাপতি অসীম কুমার মজুমদার, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভার সভাপতি দুলাল বৌদ্ধ ও ছাত্রযুব ঐক্য পরিষদের উপজেলার সম্পাদক সুমন বিশ্বাস প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper