সিলেট নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকে।’‘২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি করে দেশের সুনাম ক্ষুণ্ন করেছে। প্রধানমন্ত্রী বলেন, এতিম খানার টাকা দুর্নীতির কারণে খালেদা জিয়া কারাভোগ করছেন। বিএনপি মানুষ পুড়িয়ে মারতে পারে। ২০১৪ সালে আন্দোলনের নামে মানুষ মেরেছে।,
শনিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেলা ২টা ৬মিনিটে এ জনসভা শুরু হয়। প্রধানমন্ত্রী বক্তৃতা শুরু করেন ৪টা ৫ মিনিটে।
শেখ হাসিনা বলেন, ‘সিলেটসহ সারাদেশে কত মানুষকে বিএনপি-জামায়াত সরকার কত মানুষকে হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে তার হিসেব নেই। তারা বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। দেশের মান-সম্মান সব ধুলিস্যাৎ করেছে, মাটিতে মিশিয়ে দিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই বছরই জানুয়ারিতে এসেছিলাম। নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। আবারও বিজয়ের মাসে এসেছি। যাদেরকে আমরা প্রার্থী দিয়েছি তাদের জন্য নৌকা মার্কায় ভোট চাইতে।’
শেখ হাসিনা বলেন, ‘আল্লাহ দিন দিলে সাজাপ্রাপ্ত আসামীকে ধরে এনে বিচার কার্যকর করবো।’
জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টা ৪৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিমান বন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহপরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে বিশ্রাম নেন।
এদিকে জনসভায় যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আলিয়া মাঠে আসেন। তাদের ‘নৌকা-নৌকা’ স্লোগানে মুখর ছিল সিলেটের রাজপথ।
Sylhetnewsbd Online News Paper