সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক উপজেলা আওয়ামী লীগের বিবদমান বিরোধের অবসান হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সেখানে আওয়ামী লীগের বিবদমান মানিক ও কালাম গ্রুপ একত্রে মিলিত হয়েছে। ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুই গ্রুপের শীর্ষ নেতারা এক সাথে মিলিত হন। তারা একযোগে ছাতক শহরে মিছিলও বের করেন।
জানা গেছে, সকাল ১০টায় এ আসনে মহাজোট সমর্থিত প্রার্থী বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক এবং এ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী শামীম চৌধুরী ছাতক হাইস্কুলে আসেন। তারা এক সাথে বৈঠক করেন। বৈঠকের পর তারা ছাতক শহরে মিছিল বের করেন।
আমাদের সংবাদদাতা জানান, অসুস্থতার কারণে বৈঠকে অংশ নিতে পারেননি ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। তবে, এর সাথে মেয়রের পূর্ণ সমর্থন রয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের প্রতীক নৌকার বিজয় নিশ্চিতই বিবদমান দুটি গ্রুপ দেড় যুগ পর একত্রে মিলিত হয়েছে।
Sylhetnewsbd Online News Paper