সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৫।

গভীর রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকে টেরই পাননি। এতে কোন ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

সিলেট অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, শুধু সিলেটেই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের অভ্যন্তরে।