তপোবন যুব সমাজের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ নগরীর তপোবন আবাসিক এলাকার মুরব্বিয়ানে কেরামের সম্মানে তপোবন যুব সমাজের উদ্যোগে মসজিদ প্রাঙ্গনে বৃহস্পতিবার (১৬ মে) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মহতি মাহফিলে সভাপতিত্ব করেন তপোবন জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বি আ.ন.ম.ওহিদ কনা মিয়া। এতে এলাকার সর্বস্তরের রোযাদার মুসল্লীয়ানে কেরাম ও যুবক ভাইয়েরা উপস্থিত ছিলেন।

প্রায় দুই শতাধিক মুসল্লীয়ানে কেরাম ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তপোবন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব হাফিজ মাওলানা মুফতী নুমান সা’দী।