তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজার চালানসহ আটক ১

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজার চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবি।
আটককৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের, কচুগড়া গ্রামের মৃত ধুনেন আড়েংয়ের ছেলে, শিশিল মারাক (৫০)
স্থানীয়দের তথ্যমতে জানা যায় আজ (১৬মে) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা এলাকা থেকে ওই মাদক ব্যাবসায়ীকে আটক করে বিজিবি । আটক করার পর তার হেফাজতে থাকা একটি স্কুলব্যাগ থেকে তিন কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে তাহিরপুর থানায় সোপর্দ করার পর বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
এ ব্যাপারে তাহিরপুর থানা পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন নিশ্চিত করে বলেন গাঁজাসহ একজন কে আটক করে বিজিবি তাহিরপুর থানা হেফাজতে প্রেরণ করে,এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।