বড়লেখার দাসেরবাজারস্থ জামে মসজিদে এসি প্রদান

মস্তফা উদ্দিন, সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজারস্থ জামে মসজিদে বৃহত্তর লঘাটি যুব সংঘের সদস্য সৌদি প্রবাসী মো. রুহেল আহমদের উদ্যোগে ২টন ক্ষমতাসম্পন্ন ২টি এসি প্রদান করা হয়েছে।

শুক্রবার ১৭ মে দুপুরে মসজিদ কমিটির হাতে এসির উপকরণ তুলে দেওয়া হয়।
এসময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক সরফ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, সদস্য সোহেল আহমদ, কামরুল ইসলাম, এসি দাতার বড় ভাই সাব্বির আহমদ বৃহত্তর লঘাটি যুব সংঘের সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও মিজানুর রহমান, সদস্য সামছুল ইসলাম, ডা. আব্দুল মান্নান ফারুক, আব্দুল ওয়াহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।