মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখায় হাজীগঞ্জ বাজারস্থ নবনির্মিত নূরজাহান শপিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১৭ মে বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে নূরজাহান শপিং সেন্টারের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
এ উপলক্ষে শপিং সেন্টারের দ্বিতীয় তলায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নিমার আলী।
এতে শিমুল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিনুল হক প্রমুখ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী, শপিং সেন্টারের স্বত্ত্বাধিকারী মো. নুরুল হুদা, মো. কামরুল ইসলাম, মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Sylhetnewsbd Online News Paper