তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরে বাংলাদেশ কৃষকলীগ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে কৃষকদের সুযোগ সুবিধার দাবী আদায়ের লক্ষে রবিবার (১৯মে)বিকাল ৩টার দিকে উপজেলা অফিসারের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রীর বরাবর স্বারক লিপি প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের স্বারক লিপি সূত্রে জানা যায়,প্রতি বছরের ন্যায় এ বছরেও সুনামগঞ্জ ১৩লাখ ২১হাজার মেট্রিকটন বোর ধান উৎপাদিত হয়েছে। কিন্তু সরকারি ভাবে সুনামগঞ্জ হতে বোর ধান ক্রয় করা হবে ৬হাজার ৫০৮ মেট্রিকটন, যাহা উৎপাদিত ফসলের তুলনায় একেবারেই কম। স্বারক লিপিতে আর উল্লেখ করা হয়, সুনামগঞ্জ কৃষি অধিদপ্তরের তালিকা ভুক্ত জেলায় ৩লাখ ৫০হাজার কৃষক রয়েছে। কিন্তু এই জেলা হতে সরকারি ভাবে ৬হাজার ৫০৮ মেট্রিকটন বোর ধান ক্রয় করায় জেলার অধিকাংশ কৃষক সরবরাহের কাছে ধান বিক্রয় হতে বঞ্চিত হবেন।
তাই বাংলাদেশ কৃষকলীগ তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব জিল্লুর রহমান এর উদ্যোগে ও বাংলাদেশ কৃষকলীগ তাহিরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়াহিদ খসরু সহযোগিতায় স্বারক লিপি প্রদান করেন, স্বারকলিপিতে উল্লেখিত দাবী সমুহ ১/সুনামগঞ্জ জেলা হতে ৫০হাজার মেট্রিকটন বোর ধান ক্রয় ২/দালাল ও ফরিয়ামুক্ত সরাসরি কৃষকের কাছ হতে ধান ক্রয় ৩/সরকারি ভাবে ধান ক্রয় অভিযানে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা ৪/স্থানীয় ভাবে সম্ভব হলে ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় ৫/কৃষক প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকদের নিয়ে পৃথক পৃথক ভাবে মনিটরিং কমিটি গঠন ৬/প্রতিদিন কার কাছ হতে কতমণ ধান ক্রয় হয়েছে তার একটি তালিকা করে পপরেরদিন কমিটির সকল সদস্যদের অবগত করার দাবী জানান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ ইনতেয়াজ এর হাতে স্বারক লিপি প্রদানের সময় উপস্তিত ছিলেন, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক রাসেল,উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক শামছুল আলম আখঞ্জী, সদর ইউনিয়নের আহবায়ক আঃ বাছিত,(দ) বড়দল ইউনিয়নের আহবায়ক রহমত আলী প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper