শরিফ আহমদ মুমিনঃ দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের খতিরা গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টারি মোস্তাক আহমদ বলেন বর্তমান প্রজন্মকে দেশের জন্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য পড়ালেখায় সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখতে হবে। পাশাপাশি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসতে হবে এদেশের তারুণ্য শক্তিকে।
তিনি মঙ্গলবার ১৬ই জুলাই দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন বাসির পক্ষ থেকে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধীত অতিথি হিসেবে উপরুক্ত কথাগুলো বলেন।
জালালপুর ইউনিয়নবাসির উদ্যোগে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।
জালালপুর ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান জনাব মাও সুলাইমান হোসেনের সভাপতিত্বে জালালপুর উন্নয়ন সংস্থার সেক্রেটারি ছাত্রনেতা আলী হোসেন ইমানির পরিচালমায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব আওলাদ হোসেন,বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী শেখ ইুদ্রিছ আলী তুরণ, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, কবি আখলাকুল আম্বিয়া বাতিন,ফখরুল ইসলাম,এডভোকেট নাজমুল ইসলাম,এম মাহফুজুর রহমান,আনিসুর রহমান অপু সহ প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন ভোরের আলো সমাজকল্যাণ সংস্থার সদস্য ফাহিম আহমদ।
Sylhetnewsbd Online News Paper