তাহিরপুরে এইচএসসি পরীক্ষায় পাশের হারে সর্বনিম্ন জয়নাল আবেদিন কলেজ

আহম্মদ কবির তাহিরপুর হতেঃ সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাশের হারে এগিয়ে রয়েছে উপজেলার বাদাঘাট সরকারি কলেজ। এবং সর্বনিম্ন পাশের হার উপজেলার জয়নাল আবেদিন ডিগ্রি কলেজের।

তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তথ্য সূত্রে জানা যায়, এ উপজেলায় এবার এইচএসসি পরীক্ষার দুটি পরীক্ষা কেন্দ্রে ছিল এসব কেন্দে সর্বমোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৮৮০ শিক্ষার্থী এর মধ্যে কৃতকার্য হয়েছে ৬৩৮ জন পরীক্ষার্থী । এ উপজেলায় পাশের হার শতকরা ৭২.৫০।জানাযায় উপজেলার বাদাঘাট সরকারি কলেজে ৫২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কৃতকার্য হয়েছে ৪৬১ জন পরীক্ষার্থী ।এই কলেজের পাশের হার ৮৮.১৫।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে ৬৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এই বিদ্যালয়ের পাশের হার ৪৩.৪৫। জয়নাল আবেদীন কলেজে ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কৃতকার্য হয়েছে ৪৩ জন। এই বিদ্যালয়ের পাশের হার ৩৩.৫৯। ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজে ৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ৭১ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে । এই বিদ্যালয়ের পাসের হার ৮৫.৫৪।এছাড়াও এ উপজেলায়

আলিম পরীক্ষায়,তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ৩১জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে , এই মাদ্রাসার পাশের হার ৮৩.৭৮। পার্শ্ববর্তী বালিজুরি এইচ এ উলুম আলিম মাদ্রাসায় ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ৪২ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে , এই মাদ্রাসার পাশের হার ৭৬.৩৬।