মস্তফা উদ্দিন: বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহর সভাপতি মাওঃ হুুছামুদ্দিন চৌধুরি ফুলতলী বলেছেন ভারত আমাদের প্রতিবেশি রাষ্ট্র, আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে সু সম্পর্ক রয়েছে,ভারত সরকার কতৃর্ক কাশ্মিরী মুসলমানদের উপর অন্যায় ভাবে যে নির্যাতন চালিয়েছে, সে ব্যায়াপারে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন কথা বলবেন না। যদি না বলেন তবে যেনে রাখুন বাংলার মুসলীম যতা সময়ে এর জবাব দিবে। আপনার সামনে ঈমানী পরীক্ষা দন্ডয়মান।
৯ আগষ্ট শুক্রবার ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে, ভারত সরকার কর্তৃক জম্মু-কাশ্মিরে মুসলমানদের অধিকার খর্ব, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য হুছামুদ্দীন চৌধুরি ফুলতলী কথা গুলোবলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শান্তি প্রিয় কাশ্মিরের মুসলমানদের কে যে ভাবে অবরোধ করে ভারত সরকার নির্যাতন চালাচ্ছে তা শুধু কাশ্মিরের মুসলমানদের উপর আঘাত নয় গোটা বিশ্বের মুসলমানদের উপর আঘাত দেয়া হয়েছে। আজকে কাশ্মিরের জনগনের ঈদের আনন্দ স্লান হয়ে গেছে, অথচ তাদেরকে আগ্রাসী সরকার ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সাথে উপহাস করে বিশ্ব বেহায়ার পরিচয় দিচ্ছে। তিনি কাশ্মিরের বর্তমান অবস্থা বর্ণনা করে বলেন, তাদের কী দূষ ছিল যে, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হল, রাস্তাঘাট, দোকানপাট, ইন্টারনেটসহ সকল যোগাযোগ মাধ্যম বন্ধ করা হল। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে তাদের অন্ন-বস্ত্রের সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা এ পরিস্থিতির দ্রুত নিরসন চাই। ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভাল আছে। প্রয়োজনে এ সম্পর্ক চিন্ন করা ইউক। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে ঈমানী পরীক্ষা দন্ডয়মান। তিনি জাতিসংঘকে উদ্যেশ্য করে বলেন, তারা আজ এবিষয়ে বুবার ভূমিকা পালন করছে, এক্ষেত্রে ওআইসিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
তিনি বাংলাদেশ সরকারের উদ্যেশ্যে বলেন, ফিলিস্তিনিদের পক্ষে সাহসী অবস্থান ও রোহিংগাদের পক্ষে মানবতার দৃষ্টান্ত দেখিয়ে সরকার বিশ্ব মহলে যে সুনাম অর্জন করেছে আমরা কাশ্মির ইস্যুতেও সরকারের সেরকম ভূমিকা দেখতে চাই। তিনি কাশ্মিরের উপর সকল অমানবিকতা বন্ধ করতে ভারতেরকে চাপ সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারে প্রতি আহবান জানিয়ে বলেন, কাশ্মিরের পক্ষে অবস্থান নিলে এদেশের ষোল কোটি মুসলমান আপনাদের পাশে থাকবে।
কয়েক হাজার মানুষের অংশগ্রহণে শুক্রবার জুম্মা নামাজের পর সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে আন্জুমানে আল-ইসলাহর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান এর সভাপতিত্বে ও সিলেট মহানগর আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা এবং সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ আলী হায়দারের যৌথ পরিচালনায় মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনূল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ ও সাধারণ সম্পাদক হুমায়ূন রহমান লেখন।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর নুমান, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো: কুতবুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমূল হুদা খান, অফিস সম্পাদক
মাওলানা আতাউর রহমান, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ- সভাপতি দুলাল আহমদ,মুহিবুর রহমান, মাছুম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী
নুমান, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালীউর রহমান সানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন
মাওলানা হাবিবুর রহমান, জকিগনজ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান ।
এতে আরো উপস্থিত ছিলেন আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সুনামগনজ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, তালামীযের কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল, সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী, প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সিলেট মহানগরী সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মনোওয়ার হোসেন, শাবিপ্রবি সভাপতি মঞ্জুরুল করিম মহসিন, সিলেট পূর্ব জেলা সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, সুনামগনজ জেলা সভাপতি ছালিক আহমদ সুমন, সাধারণ সম্পাদক আব্দুল গণি সুহাগ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি মাসরুর হাসান জাফরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আব্দুল্লাহ, ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মৌলভী বাজার জেলা সাধারণ
সম্পাদক শেখ কাদের আল হাসান, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক কবির আহমদ ও হবিগনজ জেলা সহ সভাপতি ছাদিকুর রহমান প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper