তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে বাসর রাতে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে বলে জানা যায়। তার নাম অজিত বর্মন (২৩)।
তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মুজরাই গ্রামের নীর বদন বর্মনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়,অজিত বর্মন গত রবিবার (৩০জুলাই) ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পরিবারের সম্মতি নিয়ে বিশ্বম্ভপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে গোলাপপুর (বারকুড়ি) গ্রামের সুধন বর্মন এর মেয়ে সঞ্জিতা বর্মনকে বিয়ে করে নিজ বাড়িতে আনেন।নিয়ম অনুযায়ী শুক্রবার রাতে তাকে ফুলসজ্জায় পাঠানো হয়। রাতে কোন একসময় সবার অগোচরে নিজ বাড়ির সামনে গাছে ডালে গলায় রশি লাগিয়ে আত্নহত্যা করে।
শনিবার সকালে পরিবারে লোকজন অজিত এর ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে সবাই জরো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পর অজিত এর পরিবার ও এলাকাবাসী শোকে স্বব্ধ সবাই। এলাকাবাসী জানায়,জুবায়ের খুব সহজ সরল ছিল। তার এভাবে আত্নহত্যা করাটা মেনে নিতে পারছিনা আমরা।
স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন ছেলেটা খুব সহজ সরল, কোন কারনে আত্নহত্যা করেছে তা এখনো জানা যায়নি, তবে ছেলেটির মানষিক সমস্যাছিল মাঝেমধ্যে সে হারিয়ে যেত।
তাহিরপুর থানা অফিসারইন-চার্জ আতিকুর রহমান জানান ছেলেটি আত্নহত্যা করেছে নিশ্চিত, কিন্তু কেন তা এখনো জানা যায়নি, ময়নাতদন্তের পর জানা যাবে।
Sylhetnewsbd Online News Paper