নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখায় পূর্ব বিরোধ নিস্পতির লক্ষে শালিস বিচার চলাকালে লঘাটি ও সুড়িকান্দি গ্রামের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। শনিবার ১০ ই আগষ্ট দুপুর ১২ ঘটিকা সময় এ ঘটনাটি ঘটে।
সুত্রে জানা যায়, গত রমজান মাসে লঘাটি গ্রমের প্রতিবন্ধী মান্নার উপর সুড়িকান্দি গ্রামের আব্দুল করিম আতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেই বিষয়ে শালিসি বিচার চলাকালে প্রতিবন্ধী মান্নার জেরা চলাকালে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সুড়িকান্দি গ্রামের কিছু উগ্রপন্থী সন্ত্রাসী যুবকরা দেশিয় অস্ত্র সজ্জিত হয়ে শালিসি ব্যাক্তিদের উপর হামলা চালায়। হামলা চলাকালে আবারও প্রতিবন্ধি যুবক মান্নাসহ শালিসি ব্যক্তিদের উপর হামলা চলতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে লাঘাটি গ্রামের ২০টি দোকান ভাংচুর ও লুটপাট করে। এতে সাংবাদিক মোস্তফা উদ্দিন বাধা দিলে তাকে প্রানে মারার হুমকি দিয়ে সন্ত্রাসিরা জিম্মি করে রাখে।
এক পর্যায়ে বড়লেখা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পাকাগুলি ছুড়ে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে। এ রিপোর্ট লেখা প্রর্যন্ত এলাকায় তমতমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
Sylhetnewsbd Online News Paper