ছাতকে মেম্বার মাছুমের মামলায় গ্রেফতার রফু, মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাঁতগাও ইউনিয়েনের ৯নং ওয়ার্ডের মেম্বার(প্যানেল চেয়ারম্যান)মোঃ মাছুম আহমদ এর মানহানি মামলায় একই ইউপির বরাটুকা ফকিরবাড়ি গ্রামের মৃত মছন আলীর ছেলে মোঃ মুছলিম উদ্দিন রফুকে গ্রেফতার করে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার ১০ই জুলাই সন্ধ্যা ৬ ঘটিকার সময় এস আই আব্বাস ও এস আই বিল্লাল আহমদ আলীগঞ্জ বাজারস্থ ইসলাম ডেকোরেটার্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ছতক যুবলীগ নেতা মোঃ মুসলিম উদ্দিন রফু ভাঁতগাও ৯নং ওয়ার্ডের মেম্বার মাছুম আহমদ এর বিরুদ্ধে ফেইসবুকে মনগড়া মিথ্যা ভানোয়াট সংবাদ পোষ্ট করায় মাছুম আহমদ বাদী হয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে মানহানি মামলা দায়ের করেন। সেই অভিযোগ এর প্রেক্ষিতে মুসলিম উদ্দিন রফুকে গ্রেফতার করে পুলিশ।

পরে, আনুজানী ও বরাটুকা উভয় গ্রামের সালিশি ব্যাক্তিবর্গ ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সমন্বয়ে মুসলিম উদ্দিন রফু তাহার ভুল শিকার করে মূচলেখা দেয় এবং ভবিষ্যতে এ রকম ভুল হবে না বলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করলে তাকে সালিশ ব্যক্তিদের জিম্মায় মুক্তি দেয়া হয়।

এ সময় সালিশি ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সিরাজ মেম্বার, আব্দুল হান্নান মেম্বার, সাজু মেম্বার, হাজী চন্দন মিয়া, মোঃ নুরুল গনি, মোঃ জালু মিয়া, মাসুক মিয়া, মুজিবুর রহমান মালদ্বার, মোহাম্মাদ আলী মিলন, রাফি আহমদ রিংকু, হিরন মিয়া, সিরাজ মিয়া, শিপু মিয়া, শরিফ উদ্দিন,শাহিন মিয়া, রোশন, উজ্জ্বল মিয়া, সোনা মিয়া, মিনহাজ, মিজান,বক্কর, আবুল, মোঃ ফয়ছল মিয়া সহ প্রমুখ।