তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও’র)অফিসিয়াল মোবাইল নাম্বারটি ক্লোন করেছে একটি দুষ্কৃতকারী চক্র। শুধু তাই নয়, মোবাইল নাম্বারটি ক্লোন করে এলাকার বিভিন্ন জনের কাছে ফোন করে টাকা চাওয়া হয়েেছে।

এ ব্যাপারে রাতে ৯টার দিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভূমি মুনতাসির হাসান পলাশ,অফিসিয়াল এসি ল্যান্ড নামক পেইজবুক থেকে একটি সতর্কীকরণ পোস্ট করে উনি লিখেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নাম্বার ০১৭৩০৩৩১১০৯ নাম্বারটি ক্লোন করে বিভিন্ন জনের কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছে এ ব্যাপারে তাহিরপুর থানায় জিডি করা হয়েছে এবং সর্বসাধারণকে সতর্ক থাকতে উনি অনুরোধ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান পলাশ গনমাধমকে জানান,রাত আটটার দিকে ইউএনও’র অফিসিয়াল ০১৭৩০৩৩১১০৯ নাম্বারটি ক্লোন করে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মোবাই করে উনাদের কাছে টাকা চাওয়া হয়। পরে শিক্ষক দু’জন আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাইলে বিষয়টি জানিনা আমার অবগত না থাকায়, তখনই নাম্বার ক্লোনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’