জনতা উচ্চ বিদ্যালয়কে এমপিও ভুক্ত করায় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর প্রতি অভিনন্দন

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের অন্তর্গত জনতা উচ্চ বিদ্যালয় কে এমপিওভুক্ত করায় এলাকাবাসী পক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ শ্রীপুর উত্তর ইউনিয়ন শাখার যুগ্ন সাধারণ সম্পাদক বদিউজ্জামান মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী দিপু মনির প্রতি অভিনন্দন জানান।
বিভিন্ন তথ্য সুত্রে জানাযায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার এমপিওভুক্ত দুই হাজার ৭৩০টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন তারমধ্যে তাহিরপুর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্টানের নাম ঘোষণা করা হয় ।
উপজেলা শিক্ষা অফিসে তথ্যসুত্রে জানাযায় তাহিরপুর উপজেলার এমপিওভুক্ত হওয়া ৫টি শিক্ষা প্রতিষ্টানের মধ্যে, একটি নিম্ন মাধ্যমিক, তিনটি উচ্চ মাধ্যমিক ও একটি দাখিল মাদ্রাসা। উপজেলায় এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত করায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, সদস্যবৃন্দ ও শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থী সহ সূধীজনের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী দিপু মনির প্রতি প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার নবদিগন্তের সূচনা হলো।