তাহিরপুরে বাঁধ নির্মানে ( পি,আই,সি)গঠনের লক্ষ্যে মতবিনিময় ও গণশুনানি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে হাওরপাড়ের কৃষকদের নিয়ে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গণশুনানী ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি সভাপতিত্বে,আলোচনায় সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উপজেলা আওয়ামিলিগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি,উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম,পরিবেশ ও হাওর উ্নয়ন সংস্থার সভাপতি কাস্মির রেজা, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু,পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাকিব হোসেন,ইউপি সদস্য সিরাজ মিয়া,মিয়া হোসেন,শাহাব উদ্দিন,গোলাম সরোয়ার ডালিম,হাবুল মিয়া,শিমুল মিয়া, প্রমুখ।