মস্তফা উদ্দিন,বড়লেখা: বাজারে পেঁয়াজের দাম চড়া,তাই মৌলভীবাজারের বড়লেখায় ৪৫ টাকা কেজিতে ক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার (১১ডিসেম্বর)বড়লেখা পৌরসভার সার্বিক সহযোগিতায় সকাল ১০টায় পৌরসভা চত্বরে পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান।
এসময় বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো.কামরান চৌধুরীর,পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপন, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জায়েদ ও আব্দুল মালিক ঝুনু, মহিলা কাউন্সিলর রোজিনা বেগম প্রমুখ ছিলেন।
বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো.কামরান চৌধুরী বলেন,ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
ডিলারদের সাথে নিয়ে প্রায় ৩ হাজার কেজি পেঁয়াজ এনে ক্রেতাদের কাছে বিক্রি করছি। বাজারে পেঁয়াজের দাম চড়া থাকায় সকাল থেকেই ক্রেতারা ৪৫ টাকা দরে পেঁয়াজ ক্রয় করতে লম্বা লাইন ধরেছেন।প্রত্যেক ক্রেতা এক কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করা হবে।

Sylhetnewsbd Online News Paper