আহাাম্ম কবির,তাহিরপুর প্রতিনিধিঃ এই প্রথম সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় মুজিববর্ষ উৎযাপন উপলক্ষ্যে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের আয়োজনে, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের টাংগুয়ার হাওর পাড়ে ১০ হাজার হিজল করছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন হয় । গতকাল শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলা শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন হয়। কর্মসূচির উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি,।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, কর্মসূচিতে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুস পুরকায়স্থ টিটু,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলাম কিবরিয়া, আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর আলম শা, আওয়ামীলীগ নেতা আব্দুল আমিন প্রমুখ।
মুজিব বর্ষ উৎযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার বলেন আমি আমার পরিষদের পক্ষ থেকে মুজিব বর্ষ উৎযাপন উপলক্ষে ১০হাজার হিজল করচের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছি,
এ ব্যাপারে টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহাম্মদ কবির বলেন মুজিব বর্ষ উৎযাপন উপলক্ষে টাংগুয়ার হাওর পাড়ে হাওরের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন এতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার কে টাংগুয়ার হাওরবাসীর পক্ষ হতে অভিনন্দন জানাই।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুস পুরকায়স্থ টিটু বলেন টাংগুয়ার হাওরের পরিবেশ রক্ষায় এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য আমি পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বাবু বিজেন ব্যানার্জীকে ও দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ সরকারকে।আমরা চাই হাওরের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার্থে এই ধারা অব্যাহত থাকুক।
Sylhetnewsbd Online News Paper