সিলেটের সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটের শহরতলী সোনাতলাস্থ সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় বাঙালি জাতির অহংকারের দিন মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর রোজ সোমবারে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে এ দিবস উদযাপন করা হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: ইব্রাহীম আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফয়সল আহমদ বাবুলের পরিচালনায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরবি প্রভাষক মাওলানা ক্বারী নুরুল হক, আরবি প্রভাষক আব্দুল করিম, ইংরেজি প্রভাষক জামাল নাসের, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, সহকারী মৌলভী মাওলানা আব্দুল গফফার, সহকারী শিক্ষক মাজেদুল হক, ইবতেদায়ী প্রধান মাওলানা রফিকুল হক ও মাওলানা মাহবুব রাব্বানী প্রমুখ।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে ৭ম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন।

সকাল সাড়ে ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদেরদের অংশগ্রহণে কেরাত, ইসলামী ও দেশাত্মবোধক সঙ্গীত এবং বক্তৃতা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন মাদ্রাসার শিক্ষকমন্ডলী।

অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আলীর পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারসহ মুক্তিযুদ্ধে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।