মহান বিজয় দিবসে আশরাফুল ল্যাবরেটরীজের মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আশরাফুল ল্যাবরেটরীজ সিলেট বিভাগীয় পরিবেশক ও সিলভিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে রাউলী অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থা।

১৮ডিসেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নেছার আহমদ খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলভিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ মো: আব্দুস সালাম, বিশেষ অতিথি আশরাফুল ল্যাবরেটরীজের মেডিকেল অফিসার ডা: সামছুল হক ও প্রধান বক্তা সিলভিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, আশরাফুল ল্যাবরেটরীজের সিলেট বিভাগীয় পরিবেশক ফয়সল আহমদ বাবুল, অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি কয়েছ আহমদ রিপন ও রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগম। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে দুইশতাধিক রোগীদের চিকিৎসা দেন ডা: সামছুল হক এবং চিকিৎসককে সহযোগীতা করেন সিলভিয়া ন্যাচারাল হেলথ কেয়ারের ম্যানেজার ও সহকারী চিকিৎসক ফাহমিনা ইয়াসমিন মিতা, স্বাস্থ্যকর্মী আবুল খায়ের, বাপ্পী দাস ও শেখ আব্দুস সুবহান।

বিকেল তিনটায় লিটলসার্ভ ক্লাবের সভাপতি রাসেল আহমদ দীপু ও জুয়েল আহমদের যৌথ পরিচালনায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেছার আহমদ খলিলের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলভিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: সামসুল হক, রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছুদ আহমদ, সমাজসেবক আনোয়ার হোসেন, অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি কয়েছ আহমদ রিপন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশরাফুল ল্যাবরেটরীজের সিলেট বিভাগীয় পরিবেশক, সিলভিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আহমদ বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রহিমা বেগম, রুমেনা বেগম, শিক্ষিকা নাজমিন আক্তার, এখলাছ মিয়া, রইছ মিয়া, আব্দুল খালিক, আব্দুল জলিল, শাহ এমদাদুল হক, সাজু মিয়া, ফারুক আহমদ, ফারুক মিয়া, আপ্তাব আলী, রুহেল মিয়া, আঙ্গুর মিয়া, আরজক আলী, রহিম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাউলী জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারি নাজিম উদ্দিন।