কাল বড়লেখায় ওয়াজ ও গজল সন্ধা, আসছেন বুলবুল ও সুলতান

মস্তফা উদ্দিন,বড়লেখা: অপসংস্কৃতি নিপাত যাক,সুস্থ সংস্কৃতি মুক্তি পাক,এই স্লোগানে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের পূর্ব লঘাটি-শংকরপুর আল-ইহসান সমাজ কণ্যান পরিষদ অায়োজন করেছে বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী গজল সন্ধা।

আগামী (২২ জানুয়ারী) বুধবার লঘাটি-শংকরপুর জামে মসজিদ সংল্গন মাঠে অনুষ্টিত হবে বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী গজল সন্ধা।

এতে আসছেন সাম্প্রতিক সময়ের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী বক্তা মাওঃ পীরজাদা শাহা সূফী আব্দুল আজিজ চিশতী ভাইস প্রেসিডেন্ট সিয়াসিত্তা গবেষনা পরিষদ, ঢাকা।দেশ বরেণ্য আলেম-মাওঃ আবু হানিফ আনোয়ারী অধ্যক্ষ আল-ইকরা কারামাতিয়া মাদরাসা চাঁদপুর।মাওঃ জামিল হোসেন সালেহী ঢাকা।মাওঃ সাইফুর রহমান সিদ্দিকি চট্রগ্রামী।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী সংগীত শিল্পি কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, সাড়া জাগানো সংগীত শিল্পি সুলতান আহমদ,জনপ্রিয় সংগীত শিল্পী মামুনুর রশিদ মামুন,উদীয়মান তরুন সংগীত শিল্পী আব্দুল ওয়াদুদ ময়নুল।