বিয়ানীবাজারে অসহায়দের পাশে দাঁড়াল “বন্ধু-৮৭”

মস্তফা উদ্দিন: বন্ধুর পাশে আমরা’- এই স্লোগানে শীতার্ত ও অসহায় মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিল সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধু-৮৭”। সংগঠনের উদ্যোগে এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও অসহায় দরিদ্রদের পূর্নবাসনের লক্ষে ব্যটারিচালিত অটোরিকশা প্রদাণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে বিয়ানীবাজার পৌরসভা মিলনায়তনে দুটি ব্যটারিচালিত অটোরিকশা ও শতাধিক কম্বল বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্টানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘বন্ধু-৮৭’ ব্যাচের আব্দুল কুদ্দুছ।

রোটারিয়ান সালেহ আহমদ এবং সিদ্দিক আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ।

বিশেষ অতিথি ছিলেন র‍্যাবে কর্মরত ‘বন্ধু-৮৭’ ব্যাচের নিজাম উদ্দিন, প্রবাসী নজমুল ইসলাম তাপাদার, লায়ন্স ছিদ্দিক আহমদ,কথা সাহিত্যিক শিবলী জাফরী, বিয়ানীবাজার পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন,শাবি-তে কর্মরত সাহাজান সিরাজ, ডা.আব্দুস শুকুর, ডা.আব্দুর নুর, কামাল হোসেন, সুরমান অালী,শামসুল ইসলাম, রাণী বেগম, ইকবাল, নুরুল প্রমুখ।

পরে ব্যাচের প্রবাসী বন্ধুদের সংবর্ধনা প্রদাণ ও কেক কেটে দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ শফির জন্মদিন পালন করা হয়।