বড়লেখায় নিউইয়র্ক যুবলীগের যুগ্ম আহবায়ক আজাদকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আজাদ হোসেনকে রোববার উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক ফাউদুল ইসলামের পরিচালনায় উপজেলা পরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নিউইয়র্কের তরুণ যুবলীগ ও বিশিষ্ট কমিউনিটি নেতা আজাদ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মালিক ঝুনু, পৌর কাউন্সিলার মিজানুর রহমান, রেজাউল করিম রেজা, সাংবাদিক আব্দুর রব ও মোস্তফা উদ্দিন, দুর্বাব স্কাউট দলের টিম লিডার তৌহিদুল ইসলাম আবীর সহ প্রমুখ।