সিলেট নিউজ বিডি ডেস্কঃ দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আজহর আলী স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মো: আব্দুল কুদ্দুস।
মরহুম চেয়ারম্যান এর স্মরণ সভায় বক্তারা তার জীবনের কর্মময় জীবনের নানান বিষয়ে আলোকপাত করেন। আজহর আলীর একজন জনপ্রতিনিধি হিসেবে এই এলাকার মানুষের জন্য যে অবদান রেখে গেছেন তা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সুন্দর ও সফলতম কাজের প্রশংসা করে পরকালীন জীবনে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
১নং ওয়ার্ডের সাবেক ইউ/পি সদস্য সাদত আলীর সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকর্মী মোঃ লাল মিয়ার উপস্থাপনায় মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ হোসাইন আহমদ। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পান্ডারগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ফারুক আহমেদ, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযুদ্ধা ফতেহফুল ইসলাম,পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসার মুহতামিম ময়নুল হক, দারুলহেরা জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা মঙ্গলপুর এর সিনিয়র শিক্ষক মাষ্টার কামাল উদ্দিন।
পীরপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ফরিদ উদ্দীন, পান্ডারগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শফিকুল ইসলাম। দারুল কেরআন জলসী মাদ্রাসার মাও. মুহতামিম কামাল উদ্দিন, প্রমুখ। বিজ্ঞপ্তি
Sylhetnewsbd Online News Paper