অসহায় মানুষের পাশে ট্রাভেলেটস অব বাংলাদেশ

আহাম্মদ কবির,তাহিরপুর হতেঃ করোনা ভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে শ্রমজীবী মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলে শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমাছড়া এলাকায় এবং তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রাম সহ একাধিক গ্রামে প্রায় শতাধিক পরিবারের নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ট্রাভেলেটস অব বাংলাদেশ(ভ্রমণকন্যা)।

সোমবার ( ০৪মার্চ) সকালে উপজেলার শ্রীপুর উত্তর ও তাহিরপুর সদর ইউনিয়নের প্রায় শতাধিক পরিবারের মধ্যে ট্রাভেলেটস অব বাংলাদেশ(ভ্রমণকন্যা)।
প্রধান দুই উদ্যোক্তা ডা. সাকিয়া হক এবং ডা. মানসি সাহার উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ও তাহিরপুর সদর ইউনিয়নের একাধিক সুশীলসমাজের প্রতিনিধিগন ত্রাণসামগ্রী বিতরণ তদারকি করেন। ট্রাভেলেটস অব বাংলাদেশ(ভ্রমণকন্যা)ত্রাণ বিতরণকারীদের মাধ্যমে মোটরসাইকেল করে সকাল থেকে বিকাল পর্যন্ত গ্রাম থেকে গ্রামে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল-৫ কেজি,আলু-৩ কেজি, ডাল-১কেজি,তেল,আধা কেজি,পেঁয়াজ-আধা কেজি, চিড়া-আধা কেজি,সাবান-১টি।

এছাড়াও এই সংগঠনটি ঢাকা,নোয়াখালী,সাতক্ষীরা,বগুড়া সহ বিভিন্ন এলাকায় ক্রমান্বয়ে এসব ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে বলে জানান সংগঠনের উদ্যোক্তাগন।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম কর্মী আহাম্মদ কবির বলেন,ট্রাভেলেটস অব বাংলাদেশ(ভ্রমণকন্যা) দেশের এ দূর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছেন।

ট্রভেলেটস অব বাংলাদেশ(ভ্রমণকন্যা)উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস শুভা বলেন করোনাভাইরাসের প্রকোপে সবচেয়ে অসহায় অবস্থায় পড়েছেন দিনমজুর, শ্রমজীবী মানুষগুলো।তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই সামর্থ্য অনুযায়ী বর্তমান কর্মসূচি।

উনি আর বলেন মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে পারার মাঝেই আসল মনুষ্যত্ব প্রকাশ পায়। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে যে শান্তি যে পরিতৃপ্ত আছে তা বলে বুঝানো খুবই কঠিন।