দেশে ৫৪ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

সিলেট নিউজ বিডি ডেস্ক: করোনাভাইরাসে বাংলাদেশে ৫৪ জন চিকিৎসক আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে দেশের চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)। সেই সঙ্গে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত প্রায় একশ মানুষ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন।

বিডিএফ-এর চিফ এডমিনিস্ট্রেটর নিরুপম দাস সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য থেকে আক্রান্ত চিকিৎসাকর্মীদের এই সংখ্যাটি তারা পেয়েছেন।
কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকদের মধ্যে এখন দুই জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলেও জানান তিনি।