সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে স্টোন ক্রাশার মিলে কর্মরত এক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া দ্বিতীয় ব্যক্তি।
ছাতক মেডিকেলের স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওই ব্যক্তি শহরের মন্ডলীভোগ এলাকার প্রবাসী রোডের বাসিন্দা। আক্রান্ত ব্যক্তি গত ২১ এপ্রিল হাতের ব্যথার চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এ সময় তার শরীরে করোনার লক্ষণ থাকায় নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি তাকে বাসায় কোয়ারেন্টিনে থাকতে পরামর্শ দেয়া হয়। আক্রান্ত ব্যক্তি মোটামুটি সুস্থ আছেন। তাকে কিছু ঔষধ দেয়া হয়েছে। মন্ডলিভোগ এলাকা লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার ছাতকে কর্মরত রংপুরের বাসিন্দা আকিজ ফ্যাক্টরীর এক
শ্রমিকের করোনা পজেটিভ ধরা পড়ে। এ পর্যন্ত দুজন করোনা রোগী শনাক্ত হল।
Sylhetnewsbd Online News Paper