সিলেট সুবিদ বাজারে সুন্দরবন ট্রেডার্সের উদ্বোধন

সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে ব্যাবসা বনিজ্যের দিকে অগ্রসর হলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে যুবকরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

যুবকরা ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নয়ন আরো তরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

তিনি শুক্রবার বিকালে নগরীর সুবিদবাজারে সুন্দরবন ট্রেডার্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সুন্দরবন গ্রুপ এর সত্বাধিকারী সাহাদাত আলী খানের সভাপতিত্বে ও সিলেট নিউজ বিডি ডট কমের সম্পাদক আশরাফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, বিএনপির ছাতক উপজেলার আহবায়ক ফারুক আহমদ, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান খোকন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুর রশিদ খাঁন রাশেদ, দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দুর রহমান, ইলিয়াছুর রহমান তালুকদার, দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পদক নূরুল ইসলাম পাকি, একুশে টিভির সাংবাদিক এমদাদুল হক সোহাগ, সুরমা টিভির বার্তা সম্পাদক সেজান আহমদ পরাগ, সুরমা ভিউ২৪ডটকমের সিনিয়র রিপোর্টার দিলোয়ার হোসেন বাবু, ছাত্রলীগ নেতা বাবু, বঙ্গব›ধু যুব পরিষদ নেতা কামাল, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ, ছাত্রলীগ নেতা দিপু, ছাতক উপজেলা ছাত্রনেতা ফয়ছল আহমদ রিপন, তুরন মিয়া।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক তুরন মিয়া চৌধুরী, মুহিবুর রহমান মপি, আবুল খয়ের, আমিনূল ইসলাম, সুন্দর আলী, সাইবুল, ছাত্রদল নেতা কামাল আহমদ,

এছাড়াও সিবিটেকসের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন লন্ডনী রোড জামে মসজিদের পেশ ইমামও খতিব মাওলানা মিসবাহউজ্জামান।
dukan 1 uppp