বড়লেখায় যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের উদ্যেগে সু্বিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ

মস্তফা উদ্দিন: দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাজকরে যাচ্ছে বিভিন্ন স্হানের সমাজিক সংগটন গুলো। প্রানঘাতী করোনা পরিস্হিতেতে স্থানীয় গরিব, দুঃস্থ ও অসহায়দের পাশে দাড়িয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সামাজিক সংগটন যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ।

মঙ্গলবার (১২ মে) সমাজিক এ সংগঠনটির উদ্যোগে ও পর্তুগাল প্রবাসী আবুল হাসানের অর্থায়নে বড়লেখা পৌরশহরে অবস্থানরত দেঢ় শতাধিক সু্বিধাবঞ্চিত ও ছিন্নমূল রোজাদারদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার বিতরণ করেছে সংগঠনের সদস্যরা। এর আগে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন সমাজিক ক্রমকান্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ সংগঠন টি।

ইফতার বিতরণ কার্যক্রমে অথিতি ছিলেন বড়লেখা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের স্থায়ী কমিটির চেয়ারম্যান কাউন্সিলর জেহীন সিদ্দিকী,স্থায়ী কমিটির সদস্য জাহিদ হাসান জাবেদ,আবুল হাসনাত শরফ ও বাকের আহমদ। যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের কার্যকরি কমিটির সভাপতি তাহমীদ ইশাদ রিপন,সিনি:সহ:সভাপতি আমিনুল বাবলু,সহ:সভাপতি জামিল আহমদ,সাদিকুর রহমান সাহেদ,সাধারণ সম্পাদক আইনুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান আহমদ,অর্থ সম্পাদক নূরে আলম মোহন ও সহ:প্রচার সম্পাদক আরিফ আহমদ প্রমূখ।

এসময় উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, আর্তমানবতার সেবায় যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ শুরুতেকে যে ভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করেঅাসছে তা প্রশংসার দাবিদার। আগামীতে মানবিক কার্যক্রমকে আরো বেশী করে সমাজের সু্বিধাবঞ্চিত ছিন্নমূলদের কাছে পৌছে দিতে যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সদস্যবৃন্দের প্রতি আহব্বান জানান। পর্তুগাল প্রবাসী আবুল হাসানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি আবুল হাসানের মত বিত্তবানরা যেন সমাজের কল্যাণে এগিয়ে আসার ও উদাত্ব আহব্বান জানান তারা।