সিলেট নিউজ বিডি ডেস্কঃ দক্ষিন সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের কাবিলা খাই গ্রাম। বলা যায়, অন্যদের থেকে আলাদা একটি গ্রাম কাবিলা খাই।
জানা যায়, প্রবাসীরা মিলে এই মহামারীতে সমস্ত গ্রামের গরিব,মধ্যবিত্ত পরিবার সহ সারা গ্রামের প্রায় ২০০ টি পরিবারকে সর্বনিম্ন ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে প্রায় ৬ লক্ষ টাকা নগদ প্রদান করা হয়। আরো ৫০টা পরিবারকে খাদ্য সামগ্রি দেয়া হয়।
এছাড়াও ২টি গরু এই মহামারিতে সমস্ত গ্রামের মানুষের মধ্যে বন্টন করা হয়।
করোনা ভাইরাসজনিত কারনে গ্রামের সাধারণ মানুষ যখন ঘরবন্ধি সেই সময়ে গ্রামের প্রবাসীদের প্রশংসনীয় উদ্যোগ এর জন্য গ্রামের সকল প্রবাসীকে গ্রাম বাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী হাওররত্ন এম এ মান্নান এমপি প্রবাসীদেরকে ধন্যবাদ জানিয়েছেন। প্রবাসীরা এই মহামারিতে অবদান রাখায় তিনি বলেন, আপনারাই আমাদের অর্থনৈতির মুল চালিকা শক্তি। রেসপেক্ট আওয়ার হিরো’স।
Sylhetnewsbd Online News Paper