নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা থানার নবাগত ওসি হিসাবে যোগদান করলেন জাহাঙ্গীর সরদার। শুক্রবার (০৭ আগস্ট) তিনি সন্ধায় কর্মস্থলে যোগদান করেন।
পুলিশ সূত্র জানিয়েছে, বড়লেখা থানার (ওসি) মো. ইয়াছিনুল হককে মৌলভীবাজার মডেল থানায় বদলি করা হয়েছে।
ইয়াছিনুল হকের স্থলাভিষিক্ত করা হয়েছে জুড়ী থানার ওসি জাহাঙ্গীর সরদারকে। নতুন ওসি জাহাঙ্গীর সরদার আজ শুক্রবার সন্ধায় বড়লেখা থানায় যোগদান করেছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।
Sylhetnewsbd Online News Paper