নিজস্ব প্রতিবেদকঃ ছাতক উপজেলা তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৭ আগস্ট বিকেলে স্থানীয় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ গেইটে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন তৃণমূল আওয়ামীলীগের অন্যতম নেতা সাবেক ছাত্রনেতা সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য আব্দুস শহীদ মুহিত। সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মাসুম আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, আব্দুস সামাদ, এম এ কাদির, আব্দুল হাকিম, শ্রী রঞ্জিত দাম, আমিরুল ইসলাম, ফারুক আহমেদ সরকুম, রফিকুল ইসলাম, আশিকুর রহমান আশিক, এটিএম কয়েছ, প্রতাপ উজ্জামান, ফয়সল আহমদ বাবুল, আব্দুল আউয়াল মেম্বার, ফয়জুল ইসলাম ফয়েজ, মজনু মিয়া, আবুল কাশেম, আবদুশ শাকুর, সাব্বির আহমেদ, খলিলুর রহমান রুবেল, শাহ আবুল কাশেম হারুন, সমুজ আলী, লোকমান হোসেন, ইব্রাহিম খান, সেলিম আহমদ, লায়েক মিয়া, সুজন মিয়া, সমুজ মিয়া, আব্দুর রশিদ, ফখর উদ্দিন, আখলাকুর রহমান, মুহিতুল ইসলাম চৌধুরী, শাহাবুদ্দিন, সাহেব আলী সাজু, আবুল আজাদ, তছর উদ্দিন, আলমগীর কবির, আফরুজ মিয়া, ফয়সল আহমদ, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান আরমান, পাবেল আহমেদ, হাবিবুর রহমান জয়, জামাল উদ্দিন সাজু, তাজুল ইসলাম, আব্দুল আজিজ, মমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, জালাল আহমদ, সোহাগ আহমেদ, আলম আহমেদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ আগামী ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেন। কালো ব্যাজ ধারণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ শরীফ, শোক র্যালি সহ শোক সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও উপস্থিত থাকার জন্য সর্বস্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী মুজিব আদর্শের সৈনিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
Sylhetnewsbd Online News Paper