আহাম্মাদ কবির,তাহিরপুর: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সদর বাজারে মদ সেবনের পর মাতলামী করে বিশৃস্খলা সৃষ্টি করায় দুই মাদক সেবনকারীকে আটক করে থানা পুলিশ। আটককৃত মাদকসেবীরা উপজেলা সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে রিয়াজুর রহমান অপর সঙ্গী একই গ্রামের শামছুল হকের ছেলে ইয়াসমিন মিয়া।
তাহিরপুর থানা কর্তব্যরত ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে তাহিরপুর সদর বাজারে মাদক সেবন করে বাজারে পথযাত্রীদের সাথে অসদাচরণ ও বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা কালে থানার সেকেন্ড অফিসার এস,আই দীপঙ্কর বিশ্বাস ভাটি তাহিরপুর গ্রামের রিয়াজুর রহমান ও একই গ্রামের ইয়াসিন মিয়া নামের দুই মাদকসেবীকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
Sylhetnewsbd Online News Paper